ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নির্বাচনের জন্য ঘোষিত তফসিল বাতিল ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।একই দিন দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে বিক্ষোভ সমাবেশ করবে। এ ছাড়া আজ শুক্রবার বাদ জুমা সারাদেশের ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধে নিহতদের মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার দুপুরে ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ ১৮ দলের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, দেশব্যাপী আমাদের শান্তিপূর্ন আবরোধে সরকারের সন্ত্রাসী বাহিনীরা ও সরকারের এজেন্টরা নির্বিচারে গুলি করছে, গাড়ি ভাংচুর করছে। তারা শান্তিপূর্ন মিছিলে নির্বিচারে লাঠিচার্জ করছে।




