ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ দলীয় জোটের জাতীয় নেতৃবৃন্দের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার দাবিতে রবিবার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বগুড়া জেলা বিএনপি।
শুক্রবার বেলা ১১টায় শহরের নবাব বাড়ি বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।এছাড়া তিনি বগুড়া জেলাসহ সকল উপজেলায় শনিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন।




