শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আজ দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

আজ দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না’, নির্বাচন কমিশনের দেয়া এমন বক্তব্যের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াতে ইসলাম। বুধবার এক প্রেসবিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের কোন মেরুদণ্ড নেই। তারা সরকারের কথায় উঠে বসে এবং ডিগবাজী খায়। যেভাবে কাজ করলে সরকার খুশি হবে নির্বাচন কমিশন ঠিক সেভাবেই তাদের ভূমিকা পালন করছে।’

মাওলানা রফিকুল ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচনের বাইরে রাখার জন্য সরকার শুরু থেকেই নানামুখি ষড়যন্ত্র করছে।  নির্বাচন কমিশন সরকারের সেই প্রত্যাশা পুরণের জন্য সুপ্রিম কোর্টে নিবন্ধন সংক্রান্ত মামলার আপিল নিষ্পত্তির পূর্বেই জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের ষড়যন্ত্র শুরু করেছে।’

এসময় তিনি নির্বাচন কমিশনের ষড়যন্ত্রমূলক বক্তব্য ও জামায়াতের নিবন্ধন নিয়ে সরকারি চক্রান্তের প্রতিবাদে ১৪ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ