শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়নতুন তিনটি ইএমআই সুবিধা চালু করেছে এনসিসি ব্যাংক

নতুন তিনটি ইএমআই সুবিধা চালু করেছে এনসিসি ব্যাংক

ক্রেডিট কার্ডের গ্রাহকদের জন্য ইনস্টা ক্রেডিট, ইজিবাই এবং নো বার্ডেন আউটস্টেন্ডিং নামে নতুন তিনটি ইএমআই সুবিধা চালু করেছে এনসিসি ব্যাংক লিমিটেড। ইনস্টা ক্রেডিট এর মাধ্যমে কার্ডহোল্ডারগণ তাদের অব্যবহৃত ক্রেডিট সীমার বিপরীতে ঋণ সুবিধা পাবেন। এছাড়া, ইজিবাই এর মাধ্যমে কার্ডহোল্ডারগণ তাদের যেকোনো কেনাকাটা এবং নো বার্ডেন আউটস্টেন্ডিং এর মাধ্যমে তাদের মাসিক মোট বিলকে ইএমআই’তে রূপান্তরিত করার সুবিধা পাবেন। উল্লেখ্য যে, বাৎসরিক নূন্যতম সুদহারে গ্রাহকগণ এই সুবিধাসমূহ সর্বোচ্চ ৩৬ মাসের সহজলভ্য কিস্তিতে পরিশোধ করতে পারবেন।NCC-Launched-3-EMI-facilities

মঙ্গলবার এনসিসি ব্যাংক এর প্রধান কার্যলয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত ইএমআই সুবিধা গুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান, মোঃ মাহবুব আলম, এম. আশেক রহমান ও মোঃ জাকির আনাম, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, ইভিপি ও হেড অব মার্কেটিং এন্ড ব্রাঞ্চেস ডিভিশন মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, হেড অব কার্ডস জোবায়ের মাহমুদ ফাহিমসহ কার্ড ডিভিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ