ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস সড়ক ) সড়কের ললাটি এলাকায় পিকাপভ্যান সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। মঙ্গলবার সকাল আটটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সেলিনা আক্তার (১৮), অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
কাচঁপুর হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সোহেল আহমেদ জানান, সকাল আটটায় দিকে প্রভাকরদী এলাকা থেকে একটি সিএনজি অটরিকশা যাত্রী নিয়ে মদনপুর যাচ্ছিল। সিএনজিটি ললাটি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় আরও দুইজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পিকাপভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। পুলিশ জানায় নিহতদের মধ্যে নিহত যাত্রীদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। অপর যাত্রীর পরিচয় মেলেনি।




