বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ব্যাংক এশিয়ার নতুন এমডি আদিল চৌধুরী

ব্যাংক এশিয়ার নতুন এমডি আদিল চৌধুরী

আদিল চৌধুরী সম্প্রতি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হয়েছেন। এর আগে, তিনি ২০২২ সালের আগস্ট থেকে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০২০ সালের আগস্টে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংক এশিয়ায় যোগদান করেন। এরপর তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান এবং গ্লোবাল ব্যাংকিং সেক্টর, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ব্যাংকের গ্লোবাল সাবসিডিয়ারি তত্ত্বাবধানের দায়িত্বভার গ্রহণ করেন।Adil-Rahman MD Bank Asia

গ্লোবাল ব্যাংকিং সেক্টরের আওতায় রয়েছে ইন্টারন্যাশনাল ডিভিশন, অফসোর ব্যাংকিং অপারেশন্স, ফরেন রেমিট্যান্স, সেন্ট্রাল ট্রেড সার্ভিস ইউনিট এবং ট্রেজারি ব্যাক অফিস। তিনি দুই দশকেরও অধিক সময়ের সফল ব্যাংকিং ক্যারিয়ারে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে প্রায় ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি হংকং ও সিঙ্গাপুরে ব্যাংক অব নোভা স্কশিয়ায় (কানাডা) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আদিল চৌধুরী ইন্টারন্যাশনাল ব্যাংকিং, গ্রুপ ট্রেজারি, রেগুলেটরি লজ এবং কম্প্রিহেনসিভ-ওয়াইড অপারেশনের অভিজ্ঞতাসম্পন্ন, যা ব্যাংক এশিয়াকে সমৃদ্ধকরণে কাজে লাগিয়েছেন। ১৯৯৫ সালে ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজ, ঢাকায় ডেপুটি ম্যানেজার পদে যোগদানের মাধ্যমে তার পেশা জীবন শুরু হয়।

তিন বছরের অধিক সময় পর তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের ঢাকা অফিসে যোগ দেন। ১৯৯৯ সালে চৌধুরী ব্যাংক অব নোভা স্কশিয়া, ঢাকায় ট্রেজারি প্রধান হিসেবে যোগদান করেন যেখানে তিনি ট্রেজারি বিভাগ চালু করেন এবং সর্বোত্তম সুশাসন ও ব্যবস্থাপনা নিশ্চিত করেন।

২০০১ সালে তিনি ব্যাংক অব নোভা স্কশিয়া, হংকং এ বদলি হন যেখানে তিনি এশিয়ার ১৩টি দেশের আর্থিক প্রতিষ্ঠানের সাথে ব্যবসায় উন্নয়ন এবং ব্যবসায় কৌশল প্রনয়ণ নিয়ে কাজ করেন।

আরও পড়ুন

সর্বশেষ