বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়খাগড়াছড়িতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৯তম শাখার উদ্বোধন

খাগড়াছড়িতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৯তম শাখার উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ০৬ নভেম্বর খাগড়াছড়িতে ব্যাংকের ১৭৯তম শাখার উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মোঃ সোহেল, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীন ও সেলিম ট্রেড সেন্টারের স্বত্তাধিকারী মোঃ সেলিম উদ্দীন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক  জাহেদুল্লাহ মোঃ সরওয়ার।
আরও পড়ুন

সর্বশেষ