সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়মন্ত্রীপরিষদের বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন অনুমোদন

মন্ত্রীপরিষদের বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন অনুমোদন

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

কড়া নিরাপত্তায় সচিবালয়ে মন্ত্রীপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন-২০১৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড আইন-২০১৩ এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থার কর্মকর্তারা জানান, সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টার মধ্যেই সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারিরা অফিসে আসেন। হরতালে সকাল থেকে সচিবালয়ে গাড়িসহ যানবাহনের আসা-যাওয়া অনেকটা স্বাভাবিক। আশপাশের তিনটি রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহন। কেবলমাত্র সচিবালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং পরিচয়পত্রধারী কর্মচারিদের এই রাস্তাগুলোতে প্রবেশ ও চলতে দেয়া হয়।

সচিবালয়ের ফটকগুলোতে রাখা হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরিচয়পত্র ও প্রবেশপত্র দেখিয়ে ভেতরে প্রবেশের সময় শরীরও ও ব্যাগ যন্ত্রের মাধ্যমে তল্লাশি করা হয় অন্যদিনের মতো। সচিবালয় ঘুরে দেখা গেছে, প্রশাসনিক সব কাজ অন্যদিনের মতো স্বাভাবিক গতিতেই চলেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তা ও কর্মচারিদের উপস্থিতিও স্বাভাবিক। তবে মন্ত্রিসভার বৈঠক আর কতদিন চলবে তা প্রধানমন্ত্রী জানেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা।

এ সরকারের আমলে এটা মন্ত্রিসভার শেষ বৈঠক কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আর কতদিন চলবে তা প্রধানমন্ত্রী বলতে পারেন। এগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয় না। আমরা বাহির হওয়ার পর অনেক আলোচনা হয়, সেগুলো আমি জানি না।’

আরও পড়ুন

সর্বশেষ