রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়কিশোরগঞ্জে সংঘর্ষে যুবদল কর্মী নিহত

কিশোরগঞ্জে সংঘর্ষে যুবদল কর্মী নিহত

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

কিশোরগঞ্জের কুলিয়ার চর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে হাসেন আলী নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হাসেন আলী ওই উপজেলার রামদি গ্রামের হাসেম মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবদলের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের দিকে হরতালের সমর্থনে উপজেলা বিএনপি একটি মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতালবিরোধী একটি মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে হাসেন আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সর্বশেষ