সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে কক্সবাজার স্টেডিয়াম

চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে কক্সবাজার স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু তালিকায় কক্সবাজার স্টেডিয়ামকে রাখা হলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে স্টেডিয়ামটি।তবে উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে শঙ্কা থাকলেও চূড়ান্ত ভেন্যু তালিকায় টিকে গেছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম।রবিবার আইসিসির তরফ থেকে এমনটিই জানানো হয়েছে।

আইসিসি’র তরফ থেকে জানানো হয়, স্টেডিয়াম উন্নয়ন কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় আগামী টি-২০ বিশ্বকাপে ম্যাচ পাচ্ছে না কক্সবাজার।তাই মূল বিশ্বকাপের কয়েকটি গ্রুপ ম্যাচের পাশাপাশি নারী টি-টুয়েন্টির প্রথম পর্বের ম্যাচগুলোও আয়োজনের সুযোগ পাচ্ছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম।
আইসিসির আগের বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিলেট ও কক্সবাজার স্টেডিয়ামের উন্নয়ন কাজ শেষ করার কথা ছিল।তবে বিসিবির অনুরোধে আইসিসি আরোও ২ মাস সময় বাড়িয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে স্টেডিয়ামগুলো পুরোপুরি প্রস্তুত করতে বলেছিল।এদিকে, এ বর্ধিত সময়ের মধ্যেও কজক্সবাজার স্টেডিয়ামের উন্নয়ন কাজ শেষ হওয়ার সম্ভবনা কম থাকায় চূড়ান্ত ভেন্যু তালিকা থেকে বাদ দেয়া হল স্টেডিয়ামটিকে।
অন্যদিকে,চট্টগ্রামের সাথে গ্রুপ পর্বের ম্যাচগুলো ভাগাভাগি করলেও টি-২০ বিশ্বকাপের  নক আউট পর্বের সবগুলো ম্যাচই আয়োজনের সুযোগ পেয়েছে মিরপুর।
আরও পড়ুন

সর্বশেষ