স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। আর টিকিট বিক্রি শুরু হচ্ছে ২৭ অক্টোবর। ২৯ ও ৩১ অক্টোবর দুটি ওয়ানডে হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ৩ নভেম্বর তৃতীয় ওয়ানডে হবে নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ৬ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে একমাত্র টি ২০ ম্যাচ।
ওয়ানডে সিরিজ ও টি ২০ ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৭ অক্টোবর। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ঢাকা ও নারায়ণগঞ্জের সাতটি শাখায় টিকিট পাওয়া যাবে। শাখাগুলো হল- প্রিন্সিপাল শাখা, মতিঝিল; কর্পোরেট শাখা, গুলশান; সোনারগাঁও জনপথ শাখা, নয়াবাজার শাখা, ধানমন্ডি শাখা, মিরপুর শাখা এবং নারায়ণগঞ্জের চাষাঢ়া শাখা।




