কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রেড-ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যৌথ উদ্যেগে এবার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির ৩শতাধিক বর্ন্যাত মানুষের মাঝে ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় স্থানীয় ইউপি কমপ্লেক্স হল রুমে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিনের সভাপতিত্বে ও রুহুল আমীনের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাণীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলম, বক্তব্য রাখে ইউপি সদস্য ফখরুল ইসলাম, মুজির উদ্দিন। পরে বিকাল ৩টায় মস্তাক আহমদ পলাশ রেড-ক্রিসেন্টের উদ্যেগে সাতবাঁক ইউপি দলইমাটি গ্রামে বন্যার্ত মানুষের মাঝে ২হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেন। এরপূর্বে সকাল সাড়ে ৯টায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শেখ সফিক উদ্দিন ও তার পরিবারের আর্থিক সহযোগীতায় কানাইঘাটে বন্যার্ত প্রায় ১ হাজার মানুষের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মস্তাক আহমদ পলাশ। এসময় এবাদুর রহমান আজমের সভাপতিত্বে ও হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যাংকার আশরাফ জামান, বড়চতুল ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, দুর্গাপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ফয়েজ উল্লাহ সহ অনেকেই।
জানা যায় দিনব্যাপী এসব ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে সিলেটের বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থা। এতে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারগণ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ তাদেরকে সার্বিক সহযোগীতা করেন। ত্রাণ বিতরণের পূর্বে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শেখ সফিক উদ্দিন বলেন বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ছিলেন তার বাবা মরহুম শেখ মনির উদ্দিন চেয়ারম্যান। এ সংস্থার মাধ্যমে নিজেদের সাধ্য অনুযায়ী তারা বিভিন্ন স্থানে অসহায় মানুষের পাশে দাড়ানো চেষ্টা করেন। পরে মস্তাক আহমদ পলাশ উপজেলার সাতবাঁক ইউপির রহিমিয়া আলিম মাদ্রাসার গভর্ণিং বডির সভায় যোগ দেন। সেখানে মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি হিসাবে সভার সভাপতিত্বে করেন। এতে মাদ্রাসার নব নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ সহ গভণিং বডির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায় মাদ্রাসায় সদ্য নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অনুমোদন দেওয়া হয়। এবং স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় গভর্ণিং বডির সভাপতি আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ সবাইকে অভিনন্দন জানান।




