স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালই হয়েছে বাংলাদেশের। দিনের শুরুতেই নিউজিল্যান্ডকে ৪৩৭ রানে অলআউট করে দিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে সফরকারীদের চেয়ে ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩১ রান। তামিম ইকবাল ১০ এবং আনামুল হক ১৭ রানে ব্যাট করছেন।
চতুর্থ দিনে ওয়াটলিং আর সোধির ৯৩ রানের জুঁটিটা ভাঙতে খুব বেশিক্ষণ লাগেনি বাংলাদেশের। দিনের চতুর্থ ওভারেই রানআউটের ফাঁদে পড়ে বিদায় নেন সোধি। তিনি ৫৮ রান করে আউট হয়ে যান। ঠিক দুই ওভার পরেই কিউইদের শেষ উইকেটটা তুলে নেন আবদুর রাজ্জাক। চার রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন ট্রেন্ট বোল্ট। ওয়াটলিং ৭০ রানে অপরাজিত ছিলেন ।




