সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বগুড়ায় সভা সমাবেশ নিষিদ্ধ সন্ধ্যা থেকে

বগুড়ায় সভা সমাবেশ নিষিদ্ধ সন্ধ্যা থেকে

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

বগুড়া পৌর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সকালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

জানা গেছে, শুক্রবার পৌর এলাকার আলতাফুন্নেসা মাঠে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকে। এতে জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় প্রশাসন সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করে।শনিবার সন্ধ্যা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালসহ অনেক এলাকায় সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন

সর্বশেষ