ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ঢাকা-১৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল হোসেন মজুমদারের গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহনা টেলিভিশনের সামনে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয় নি।
কামাল মজুমদার সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি টেলিভিশন কার্যালয়ের অফিসে কাজ করছিলেন।নিচে তাঁর ব্যক্তিগত গাড়ি পার্কিং করা ছিল। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সেই গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি বলেন, ঘটনার পরপরই পল্লবী থানার ওসিকে জানানো হয়েছে।




