ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
সিরাজগঞ্জে বিএনপি ডাকা অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। হরতালের শুরুতেই সকাল ৭টার দিকে শহরের এসবি রোডের টুকু ব্রিজ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হরতালকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেন্দ্রীয় এম এ মতিন বাসস্ট্যান্ড থেকে আন্তঃজেলা বা দূরপাল্লা রুটের কোনো বাস ছেড়ে যায়নি। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে কিছু রিকশাভ্যান চলাচল করছে। এদিকে শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।




