ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
নেতাকর্মীদের নামে ‘মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও পুলিশী হয়রানির প্রতিবাদে সিরাজগঞ্জে মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু সোমবার সকালে এই কর্মসূচি ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, সিরাজগঞ্জে রোববার বিএনপির মিছিল থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশ ভ্যান ও ক্লিনিক ভাংচুরের ঘটনায় ৬ শতাধিক বিএনপি নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৩০ জনকে আটক করা হয়ে। এদের মধ্যে ৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।




