রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়দুই নেত্রীই আলোচনার পথ খুলে দিয়েছেন : মজিনা

দুই নেত্রীই আলোচনার পথ খুলে দিয়েছেন : মজিনা

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)Mozina-khaleda

‘প্রধানমন্ত্রী আর বিরোধীদলের পাল্টা প্রস্তাবের মধ্য দিয়ে সংলাপের পথ উন্মুক্ত হয়েছে’ বললেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মজিনা। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে দুই নেত্রীই আলোচনার পথ খুলে দিয়েছেন। এখন আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের উচিত হবে, তাদের প্রস্তাবকে কাজে লাগানো। তিনি আরও বলেন, ‘আমি আশা করছি দু’দলই নির্বাচনের একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু পথ খুঁজে বের করবেন এবং নির্বাচন নিয়ে যে সঙ্কটের তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে দূর হয়ে যাবে।’

আরও পড়ুন

সর্বশেষ