রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ৪৫

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ৪৫

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহরুখ নামে(১৮) এক যুবকের মুত্যু হয়েছে। একই ঘটনায় আরো অন্তত ৪৫জন আহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে সীতাকুণ্ড ফকিরহাট ইকোপার্ক গেইট এলাকায় এ ঘটনা ঘটে। শাহরুখ ঝালককাঠি জেলার কাঠালিয়া বাঁশবুনিয়া এলাকার মৃত লতিফ হাওলাদারের সন্তান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চাকা পাংচার হয়ে ঈগল পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফকিরহাট ইকোপার্কের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হঠাৎ থেমে যায়। এতে পেছনে থাকা অপর বাসটি সংঘর্ষের আশঙ্কায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর শাহরুখের মৃত্যু হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্তব্যরত চিকিৎসক নুর‍ুল আলম রাশেদ জানান, আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় শাহরুখের মৃত্যু হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রাথমিক চিকি‍ৎসা নিয়েছেন অনেকে।

চিট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নায়েক বাশার জানান, সীতাকুণ্ডের সড়ক দুর্ঘটনায় আহত ৩১জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

কুমিরা থানার এসআই মো.জহির জানান, চট্টগ্রাম মেডিক্যাল ছাড়াও সীতাকুণ্ড উজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সীতাকুণ্ড মডেল হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। এ দুটি হাসপতালে অন্তত ১২ থেকে ১৫ জন চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন

সর্বশেষ