ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বিরোধী দলগুলোর প্রতি সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব রেখেছেন। সেই সাথে সংলাপে বসারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর দেয়া সংলাপ প্রস্তাব বিষয়ে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আজ সোমবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।




