রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউগণভবনে এরশাদের সাথে শেখ হাসিনার বৈঠক

গণভবনে এরশাদের সাথে শেখ হাসিনার বৈঠক

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ১৪ সদস্যের প্রতিনিধিদল নিয়ে গণভবনে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে এরশাদ গণভবনে প্রবেশ করেন বলে  জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ।

তিনি জানান, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের সাথে জোটে থাকা এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের বিষয় নিয়ে এরশাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলামেলা আলোচনা করবেন। বৈঠকের পর গণভবনে এক নৈশভোজেও অংশ নেবেন এরশাদ। তিনি জানান, ১৫টি গাড়ির বহর নিয়ে এরশাদ গণভবনে প্রবেশ করেন। তবে এ অনুষ্ঠানে অংশ নেয়ার কথা থাকলেও এরশাদপত্মী রওশন এরশাদ আসেননি।

এরশাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, বাণিজ্য মন্ত্রী জিএম কাদের, মোস্তফা জামাল হায়দার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ব্রিগেডিয়ার (অব.) কাজী মাহমুদ হাসান, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ফকির আশরাফ, আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ গণভবনে অবস্থান করছেন ।  এরশাদ পৌঁছার মিনিট পনের আগে আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ অন্যান্যরা গণভবনে আসেন।

আরও পড়ুন

সর্বশেষ