সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......প্রধানমন্ত্রীর বক্তব্যের পর জাতি স্বস্তির আমেজ পেয়েছে : অ্যাডভোকেট কামরুল ইসলাম

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর জাতি স্বস্তির আমেজ পেয়েছে : অ্যাডভোকেট কামরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর পুরো জাতি এখন বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায় মন্তব্য করে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বল এখন বিএনপির কোর্টে। তারা যদি ইতিবাচক সিদ্ধান্ত নেয়, তাহলে আলোচনার জন্য শিগগিরই চিঠি চালাচালি শুরু হবে। তিনি আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন।

কামরুল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর জাতি স্বস্তির আমেজ পেয়েছে। সুশীল সমাজের অনেক প্রতিনিধি প্রধানমন্ত্রীর এ প্রস্তাবে বিএনপিকে সাড়া দেয়ার আহ্বান জানিয়েছেন। এখন বিএনপি শান্তির পথে আসবে, না অশান্তির পথে যাবে, এটা নির্ভর করছে তাদের ওপর। আশা করি, বিএনপি প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে অংশ নেবে।

আইন প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আকার, দায়িত্ব, নির্বাহী ক্ষমতা কতটুকু হবে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা হবে। তবে প্রধানমন্ত্রীর বাস্তবসম্মত প্রস্তাবের পর এটা নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। আশা করি, ২৫ অক্টোবরের দোহাই দিয়ে বিএনপি আর কোনো আতঙ্ক ও ভয়ভীতির সৃষ্টি করবে না।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ