সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদবিনোদন সময়মল্লিকার চুমু

মল্লিকার চুমু

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বলিউডের সেক্স সিম্বল মল্লিকার শেরাওয়াত। টিভি রিয়েলিটি সিরিজ ‘ব্যাচেলরেট ইন্ডিয়া-মেরে খেয়ালু কি মল্লিকা’-এর এক অনুষ্ঠানে রিতিমতো বিব্রতকর পরিস্থিতির শিকার হন তিনি। এতে এক প্রতিযোগী তাকে জড়িয়ে ধরেন। তবে তাকে চুমু দিতে ভোলেননি মল্লিকা।  মল্লিকা মডেল ও অভিনেতা কিরণ সাগোর গালে চুমু দেন। কিরণ ১৮ জন প্রতিযোগীর মধ্যে একজন। রিয়েলিটি শোতে তিনি মল্লিকার নজর কাড়েন।

রিয়েলিটি শো-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘এক রোমান্টিক সাক্ষাতের পর মল্লিকা কিরণের প্রতি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েন। পরে স্বীকার করেন যে, কিরণের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। তবে রিয়েলিটি শোতে প্রকাশ্যে চুমু খেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন

সর্বশেষ