রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদবিনোদন সময়আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া

আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

আবারও মা হচ্ছেন বলিউডের সাবেক ‍বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়। সম্প্রতি তার কাছের একাধিক সূত্র এমন তথ্যই দিয়েছেন। সূত্রটি এমন জানিয়েছে যে, আবার মা হওয়ার আগে আর নিয়মিত কাজে নামছেন না এই অভিনেত্রী। তবে এ কথা স্বীকার করেননি বচ্চন বধু ঐশ্বরিয়া রায়।

ঐশ্বরিয়া জানিয়েছেন, এখন আমি স্বামী, সন্তান ও সংসার নিয়ে পরিপূর্ণ। নিজের তৃপ্তির চেয়ে ক্যারিয়ার আমার কাছে বড় নয়। জীবনকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের ইঁদুর দৌড়ে শামিল হতে চাই না। সম্প্রতি বান্দ্রায় মেহবুব স্টুডিওতে একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালীন এ কথা বলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

বিরতির পরে অভিনয়ে ফিরছেন ঐশ্বরিয়া, এমন খবর মাঝে মধ্যেই শোনা গেলেও প্রতিবারই গুজবে পরিণত হয়েচে। ২০০৭ সালে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় জুনিয়র বচ্চন অভিষেকের গলায় মালা দিয়ে সংসারী হয়ে পড়েন। ২০১১ সালের নভেম্বরে ভূমিষ্ঠ হয় বচ্চন খান্দানের নতুন প্রজন্ম অভিষেক-ঐশ্বরিয়ার কন্যা আরাধ্য।

আরও পড়ুন

সর্বশেষ