রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম ও  চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন চলাচল। বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রুটের সীতাকুণ্ডে তূর্ণা-নিশীথা এক্সপ্রেসের একটি ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রামের পাহাড়তলির রেলওয়ে কন্ট্রোল রুমের একাধিক কর্মকর্তা জানান, ভোর পৌনে ৬টার দিকে সীতাকুণ্ডের কাছাকাছি গুণবড়ি এলাকার কাছে তূর্ণা-নিশীথার একটি বগি আলাদা হয়ে যায়। এ ঘটনায় বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-ঢাকা এবং চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল । সকাল সোয়া ৯টার দিকে কন্ট্রোল রুম থেকে ট্রেন চলাচল পুনরায় শুরুর খবর নিশ্চিত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ