বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নিজাম চৌধুরী।
এক শোকবার্তায় নিজাম চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় নিজাম চৌধুরী বলেন, বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে প্রফেসর আনিসুজ্জামান ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। শিক্ষা ও সংস্কৃতি প্রসারে তাঁর রয়েছে অনবদ্য ভূমিকা। তাঁর মত একজন গুণী শিক্ষাবিদের মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।




