সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়শেষ ওভারে ম্যাচে ফিরল বাংলাদেশ

শেষ ওভারে ম্যাচে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কাছে সকলের কৃতজ্ঞ থাকা উচিত। কেননা খেলা না হওয়ার শতভাগ সম্ভাবনাকে একেবারে মিথ্যে বলে প্রমাণ করে দিয়েছে এই স্টেডিয়াম। আগের দিন (মঙ্গলবার) রোদে ঝলমল করছিল চট্টগ্রামের আকাশ। কিন্তু হঠাৎ করেই বিকেল ৩টায় বদলে যায় তার চরিত্র। ৪টার দিকে শুরু হওয়া তুমুল বর্ষণে সবকিছু ওলোটপালট হয়ে যায়। প্রায় মধ্যরাত পর্যন্ত চলে টুপটাপ বৃষ্টি। ফলে কিছুটা হলেও শংকা দেখা দিয়েছিলো, ঠিক সময়ে টেস্ট মাঠে গড়াবে তো?
এমন শংকার কারণ এম এ আজিজ স্টেডিয়াম। এক ঘন্টার বৃষ্টিতেই সেখানে বন্ধ হয়ে যাবে সারাদিনের খেলা। তবে আশার বাণী ছিল, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা এম এ আজিজের মতো ‘প্রস্তর যুগের’ নয়, তাই বুধবার যথা সময়েই মাঠে গড়িয়েছে সাহারা কাপ বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। এজন্য জহুর আহমেদ স্টেডিয়ামকে ধন্যবাদ দেয়া উচিত নয়কি। এতে প্রথম দিনের খেলা শেষে টস জয়ী নিউজিল্যান্ড উইলিয়ামসনের নিখুত সেঞ্চুরির (১১৪) উপর ভর করে ৫ উইকেটে ২৮০ রান সংগ্রহ করে। এতে নিউজিল্যান্ড মোটামুটি শক্ত স্থানে নিজেদের ভিত রচনা করতে যাচ্ছিলো। কিন্তু ম্যাচের শেষ দুই ওভারে ২ উইকেট
এবং শেষ ৩৪ রানের ব্যবধানে ৩ উইকেট (টেইলর)-কে হারালে নিউজিল্যান্ডের ভিতে ফাটল ধরে এবং বেশ কিছুটা স্বস্তিও আসে বাংলাদেশ শিবিরে। ৮৯ তম ওভারের ২য় বলে সাকিব আল হাসানের অসাধারণ এক ডেলিভারিতে পরিষ্কার এলবিডব্লিউ হন উইলিয়ামসন (১১৪)। আর দিনের শেষ ওভারের ৫ম বলে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম (২৮)-কে এলবিডব্লিউ-র ফাঁদে ফেলেন দুই বছর পর দলে ফেরা আবদুর রাজ্জাক। এর পরপরই আম্পায়াররা প্রথম দিনের খেলা খেলার সমাপ্তি ঘোষণা করেন। তখন নিউজিল্যন্ডর সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৮০ রান।
টস জয়ী নিউজিল্যান্ডের শুরুটা খুব একটা খারাপ ছিলনা। দু- ওপেনার ফুলটন ও হ্যামিশ রাদারফোর্ড ৫৭ রান পর্যন্ত অবিচ্ছিন্ন ছিলেন। তারা বাংলাদেশের দুই স্ট্রাইক বোলার রুবেল হোসেন ও রবিউল ইসলামকে ভালভাবেই খেলে যাচ্ছিলেন। ফলে বাধ্য হয়েই ৬ ওভারে আব্দুর রাজ্জাক ও ৯ম ওভারে সোহাগ গাজীকে বোলিংয়ে আনেন অধিনায়ক মুশফিকুর রহিম। এতেও কোন ফল না এলে ২০তম ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ সফল সাকিব আল হাসানের হাতে বল তুলে দেয়া হয়। এতে সাফল্য আসে ২৩তম ওভারে। তবে ১ম সাফল্য আসে সোহাগ গাজীর হাত ধরে। তিনিই উদ্বোধনীর জুটির ফাটল ধরান। ২২.২তম ওভারে রাদারফোর্ড (৩৪) মিডঅফে রাজ্জাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে আসেন।
দ্বিতীয় উইকেটে স্বাগতিক বোলারদের আরো হতাশ করেছেন রাদারফোর্ড ও উইলিয়ামসন। এ দুজন ২য় উইকেট জুটিতে আগের রেকর্ড ভেঙ্গে আরো অনেক এগিয়ে গিয়েছিলেন। ৫ বছর আগে এই মাঠেই ৯০ রানের জুটি গড়েছিলেন অ্যারন রেমন্ড ও জেসি রাইডার। তবে চা-বিরতিতে যাওয়ার আগে দলীয় ১৮৩ রানে পিটার ফুলটনের সঙ্গে উইলিয়ামসনের ১২৬ রানের রেকর্ড জুটি ভাঙ্গেন নাসির হোসেন।
উইকেট পড়ছে না বিধায় অকেশনাল বোলার হিসেবে নাসিরের হাতে ৬৩তম ওভারে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর। কাকতালীয়ভাবে ঐ ওভারের শেষ বলেই অফস্টাম্পের বাইরের বল সজোরে হাঁকাতে গিয়ে কাভারে মমিনুল হকের হাতে ধরা পড়েন ফুলটন (৭৩)। তার ১৯৮ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কার মার ছিল।
তৃতীয় উইকেটে রস টেইলর এসে ইনিংসে হাল ধরার চেষ্টা করেন। সেঞ্চুরিয়ান উইলিয়ামের সাথে মোটামুটি ভালই খেলছিলেন। কিন্তু ইনিংসে ৬১ রান যোগ হতেই তিনি আউট হয়ে যান। বিপজ্জনক টেইলরকে ফিরিয়ে দিয়ে দলকে তৃতীয় সাফল্য এনে দেন রাজ্জাক। ব্যাটের কানায় বল লাগিয়ে কাভারে বদলি নাঈম ইসলামের হাতে সহজ ক্যাচ দেন টেইলর (২০)।
এরপর উইলিয়ামের সঙ্গে জুটি বাধতে আসেন অধিনায়ক ম্যাককুলাম। এ দুজন ইনিংসে ৩৪ রান যোগ করেন। কিন্তু শেষ দিকে মাত্র ৪ রানের ব্যবধানে এ দুজন সাজঘরে ফিরে এলে খেলায় প্রভাব বিস্তার করে বাংলাদেশ। মোদ্দাকথা শেষ ৩৪ রানের ব্যবধানে নিউজিল্যান্ড তাদের ৩ নির্ভরশীল টেইলর, উইলিয়ামস ও অধিনায়ক ম্যাককুলামকে হারিয়ে ব্যাকফুটে চলে যায়। দিনের শেষ ৯ বলের মধ্যে শতক হাকানো উইলিয়ামসন ও অধিনায়ক ম্যাককুলাম সাজঘরে ফিরে এলে দলীয় ৫ উইকেটে ২৮০ রানে তাদের প্রথম দিনের খেলা শেষ হয়। গতকাল টেস্টে ৪র্থ ও বাংলাদেশের বিপক্ষে ১ম সেঞ্চুরি আদায় করে নেন ২৩ বছর বয়সী উইলিয়ামসন (১১৪)। তার ২১০ বলের ইনিংসে ছিল ১২টি চারের মার ছিল। ৩ বছর আগে এই বাংলাদেশের বিরুদ্ধেই ওয়ানডে সিরিজে ১ম আন্তর্জাতিক শতকেরও দেখা পেয়েছিলেন উইলিয়ামসন ।
উল্লেখ্য এ টেস্টে দেশের ৬৯তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে মার্শাল আইয়ুবের। ম্যাচ শুরুর আগে তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন সাবেক অধিনায়ক আকরাম খান। অন্যদিকে নিউজিল্যান্ড দলে অভিষেক হয়েছে লেগ স্পিনার ইস সোধি ও অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ২৮০/৫ (উইলিয়ামসন ১১৪, ফুলটন ৭৩, রাদারফোর্ড ৩৪, টেইলর ২৮, ম্যাককুলাম ২১, মার্টিন অপ: ০/ বোলিং: রাজ্জাক ২/১০০, নাসির ১/৫, সাকিব ১/৩৪, সোহাগ ১/৫৬)।

আরও পড়ুন

সর্বশেষ