সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ছাত্রশিবিরের দেশব্যাপী বিক্ষোভ বৃহস্পতিবার

ছাত্রশিবিরের দেশব্যাপী বিক্ষোভ বৃহস্পতিবার

ঈদুল আযহার পূর্বে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ সারাদেশে আটক সকল রাজবন্দীর মুক্তির দাবীতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির । বুধবার এক প্রেস বিজ্ঞপতিতে জানানো হয়, ১০ই অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।  ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আবদুল জব্বার এই কর্মসূচি ঘোষনা করেন।

বিবৃতিতে শিবির সেক্রেটারী বলেন, আওয়ামী জালিম সরকার গত ৩১ মার্চ অন্যায়ভাবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনকে গ্রেফতার করেছে। মিথ্যা মামলায় গ্রেফতারের পর রিমান্ডের নামে তার উপর বর্বর নির্যাতন চালানো হয়েছে।

তিনি আরও বলেন, দেশ বিদেশে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ট্রাইবুনালে নাটক সাজিয়ে ইসলাম প্রিয় ছাত্রজনতার প্রাণ প্রিয় নেতা অধ্যাপক গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কাদের মোল্লাসহ জাতীয় নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে।

তিনি দাবি করে বলেন, অবিলম্বে ছাত্রশিবির সভাপতি দেলোয়ার হোসেনের মিথ্যা মামলা প্রত্যাহার করে এবং প্রশ্নবিদ্ধ ট্রাইবুনাল ভেঙ্গে দিয়ে আসন্ন ঈদের পূর্বেই জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। অন্যথায় ছাত্রসমাজ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রহসনের বিচারের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, রাজপথে এই বিক্ষোভ কর্মসূচি  শান্তিপূর্ণ ভাবে সফল করতে আমরা ছাত্রজনতার প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে সরকার ও প্রশাসনের প্রতি আমরা অনুরোধ করছি , ছাত্রশিবিরের নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ এ কর্মসূচি পালনে আপনারা সার্বিক সহযোগিতা করুন। আওয়ামী সরকারের অবৈধ আবদার অনুযায়ী ছাত্রসমাজের সাংবিধানিক  ও গণতান্ত্রিক কর্মসূচি বানচালের চেষ্টা করবেননা। সরকার যদি সহযোগিতা না করে বাঁধা দেয়, তাহলে  যে কোন পরিস্থিতির দায় তাদের ওপরই বর্তাবে। আমরা আশা করি, শান্তিপূর্ণ এ বিক্ষোভ কর্মসূচিতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী গণতান্ত্রিক আচরণ করবেন।

শিবির সেক্রেটারী জেনারেল ছাত্রজনতার প্রাণের দাবি মেনে শিবির সভাপতিসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দেয়ার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আনা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

সর্বশেষ