ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
রাজধানীর ফকিরাপুলের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। বুধবার ফকিরাপুল গরম পানির গলির একটি ছয়তলা বাসায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় মেলেনি।
মতিঝিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ জানান, বিস্ফোরণের পর ওই বাড়িটিসহ আশাপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণ কীভাবে ঘটল, তা এখনো বিস্তারিত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় ওই বাসা থেকে তাঁরা জামাল উদ্দিনকে বেরিয়ে যেতে দেখেছেন। তাঁরা এ কথা পুলিশকেও জানিয়েছেন।
ভবনের মালিক কামরুন্নাহার বলেন, চলতি মাসের ১ তারিখে জামাল উদ্দিন নামের এক ব্যক্তি ফ্লাটটি ভাড়া নেন। তাঁর সঙ্গে আরও দুজন থাকতেন। এই ফ্ল্যাটের আগের ভাড়াটিয়া জামাল উদ্দিনকে নতুন ভাড়াটিয়া হিসেবে দিয়ে যান।




