মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচমেক হাসপাতালে চালু হচ্ছে পিসিআর ল্যাব

চমেক হাসপাতালে চালু হচ্ছে পিসিআর ল্যাব

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর) ল্যাব চালু হচ্ছে কয়েকদিনের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাব চালু হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ল্যাবটি চালু করতে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। দুয়েকদিনের মধ্যেই চট্টগ্রামে মেশিন ও অন্যান্য সরঞ্জাম এসে পৌঁছাবে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

চমেক সূত্র জানা যায়, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) ল্যাব রয়েছে। যদিও সেটি চট্টগ্রাম নগরীতে অবস্থিত নয়, যা নগর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভাগীয় শহরগুলোতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরীক্ষার জন্য নতুন করে ল্যাব স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে আগে থেকেই নগরীর মধ্যে নতুন করে ল্যাবটি স্থাপনের জন্য স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশনা পায় চমেক কর্তৃপক্ষ। যার জন্য গত ২৫ মার্চ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এটি স্থাপনের কাজ শুরু করা হয়। ইতোমধ্যে ল্যাবটি স্থাপনে মাইক্রোবায়োলজি বিভাগের পাশে তিনটি ক্লাস রুম প্রস্তুত করা হয়েছে।

এই দিকে নগরীরতে সর্দি, কাশি, শ্বাসকষ্ট হলে জনগণ সরকারি ও বেসরকারি হাসপাতালে ছুটে যান। কিন্তু চিকিৎসক না থাকায় তারা সেখানে চিকিৎসা পাচ্ছেন না। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আইসোলেশন ইউনিটে বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয় প্রতিদিন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চমেক হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর ল্যাব স্থাপন হচ্ছে। এতে করোনাভাইরাস উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া রোগীদের নমুনার রিপোর্ট দ্রুত পাওয়া যাবে। নগরবাসী উপকৃত হবেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. ফরহাদ উদ্দিন চৌধুরী মারুফ বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করার জন্য একটি পিসিআর মেশিন স্থাপন করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে চট্টগ্রামবাসীর জন্য বিএসএল ২ মানের ল্যাব স্থাপন করার জন্য চেষ্টা করা হচ্ছে। অলরেডি মেশিন বরাদ্দ হয়েছে। চট্টগ্রামবাসী করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নতুন একটি ল্যাব পাবেন।

গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা শুরু হয়েছে। তবে কয়েকদিন ধরে সন্দেহভাজন রোগী বাড়ায় নমুনা পরীক্ষায় হিমশিম খেতে হচ্ছে বিআইটিআইডি কর্তৃপক্ষকে। প্রতিদিন যেসব নমুনা সংগ্রহ করা হচ্ছে, সব পরীক্ষা ঐ দিনে করা যাচ্ছে না। এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৪’শ ৪০ জনের পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তার মধ্যে ৪’শ ১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে ৫জন। শনাক্ত হওয়া ৫ জনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ