বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনব্যাংক এশিয়া আন্দরকিল্লা শাখার ১৫ কর্মকর্তা কোয়ারেন্টাইনে

ব্যাংক এশিয়া আন্দরকিল্লা শাখার ১৫ কর্মকর্তা কোয়ারেন্টাইনে

ব্যাংক এশিয়া আন্দরকিল্লা শাখার ১৫ কর্মকর্তা কোয়ারেন্টাইনে।  করোনা আক্রান্ত রোগী যাতায়াত করায় ব্যাংক এশিয়ার চট্টগ্রামের আন্দরকিল্লা শাখা অফিস লকডাউন করা হয়েছে। পাশাপাশি শাখার ১৫ জন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার চট্টগ্রামের সাগরিকা এলাকার এক বাসিন্দার করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তি গত ১ এপ্রিল ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখায় গিয়েছিলেন। তাই শাখার ১৫ জন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অফিসটি লকডাউন করা হয়েছে।

ব্যাংক এশিয়ার চট্টগ্রামের আন্দরকিল্লা শাখা কর্মকর্তা আলি তারেক পারভেজ বলেন, একজন করোনা আক্রান্ত রোগী আমাদের অফিসে যাতায়াত করেছে জানার পর সব কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিন মানার নির্দেশ দিয়েছে প্রশাসন। আমরা সবাই এখন বাসায় আছি। অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত হয়। বুধবার রাতেই ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন নেয়া হয়।

এ পর্যন্ত চট্টগ্রামে পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের সবাইকে আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ