ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
কক্সবাজারে মালয়েশিয়াগামী ১৫ জনকে আটক করেছে র্যাব । বুধবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পিএম গেস্ট হাউসে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন যশোরের মো. ওয়াসিম বিশ্বাস, মো. ওসমান, আবদুন নুর বারেক, মো. জসিম উদ্দিন, মো. ইউসুফ, মো. কুদ্দুছ আলী, মো. শরিফুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. সাত্তার, মো. লিয়াকত আলী, শুক্কুর আলী, মো. আব্দুল আলিম, মো. ইদ্রিছ আলী, মো. মনি ও গোলাম মোস্তফা।
র্যাব কক্সবাজারের ক্যাম্পের ইনচার্জ মেজর মো. সারওয়ার-ই-আলম জানান, দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে মালয়েশিয়া যাবার নামে কিছু লোক অপেক্ষা করছে খবর পেয়ে পিএম গেস্ট হাউসে র্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় তাদের আটক করা হয়।




