ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাসহ সংগঠনের শীর্ষ নেতাদেরর মুক্তি, বিচার বিভাগ দলীয়করণ, সরকারের অধ্যাহত জুলুম-নির্যাতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবীতে বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রাজধানীর খিলগাঁওয়ে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
মিছিল পরবর্তী সমাবেশে তিনি বলেন, সরকার বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতাদের একের পর এক ফাঁসির দন্ডাদেশ দিয়ে শীর্ষ নেতাদের হত্যার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাকে দন্ডাদেশের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ না দিয়েই ষড়যন্ত্রমূলকভাবে তাকে হত্যা করতে চায়। কিন্তু সচেতন জনগণ সরকারকে সে সুযোগ কখনই দেবে না। আব্দুল কাদের মোল্লাসহ শীর্ষ নেতাদের কিছু হলে সৃষ্ট পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
তিনি আব্দুল কাদের মোল্লাসহ শীর্ষ নেতাদের দন্ডাদেশ বাতিল করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জালিম সরকারের পতন ঘটিয়ে নেতৃবৃন্দকে মুক্ত করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, সরকার ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে ছেড়ে দিয়ে এখন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নতুন করে নন ইস্যুকে ইস্যু বানিয়েছে। দলীয় চিন্তা-চেতনার লোক দিয়ে ট্রাইব্যুনাল সাজানো হয়েছে। আর সে ট্রাইব্যুনাল থেকে একের পর এক জামায়াতের শীর্ষ নেতাদের ‘ফরমায়েসী দন্ডাদেশ’ দেয়া হচ্ছে। যে আইনে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার করা হচ্ছে মূলত এটি একটি কালো আইন। এ আইন তো আন্তর্জাতিক মানে উত্তীর্ণ নয়ই বরং কথিত আইনে দেশীয় মানও রক্ষিত হয়নি। তাই দেশের মানুষ কথিত বিচারের নামে প্রহসন কখনোই মেনে নেবে না।
তিনি বিচারের নামে প্রহসন বন্ধ করে অবিলম্বে মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদেরর নিঃশর্ত মুক্তি দাবী করে বলেন, অন্যথায় এজন্য সরকারকে চরমমূল্য দিতে হবে। মিছিলটি খিলগাঁও ফাইওভার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্নপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থেকে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশ উপস্থিত ছিলেন ঢাকা মহাগনগরীর কর্মপরিষদ সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান ও এ্যাডভোকেট হেলাল উদ্দীন, ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্বের সভাপতি রাশেদুল হাসান রানা, ঢাকা মহানগরী জামায়াতের মজলিশে শুরা সদস্য শামসুর রহমান, কামাল হোসাইন, অধ্যাপক মোকাররাম হোসাইন খান ও মতিউর রহমান, জামায়াত নেতা হাসান ঈমাম, সগীর বিন সাঈদ ও গিয়াস উদ্দীন, ছাত্র নেতা ফয়সাল আহমেদ, রিয়াজ আহমেদ, শামীম হোসাইন, শরিফুল হক ও জোবায়ের প্রমূখ।
যাত্রাবাড়ী থানা একই দাবীতে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী থানার উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধোলাইপাড়ে গিয়ে সমাবেশের মাধ্যম্যে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য হাফিজুর রহমান, যাত্রাবাড়ী থানা সেক্রেটারী এম এ মান্নান, শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি শাহীন আহমদ খান, শ্যামপুর থানা জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান ভূঁইয়া ও জামায়াত নেতা গাজী আবুল কাসেম প্রমূখ।




