আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এ.ইউ.ডব্লিউ) ও দেশের খ্যাতনামা মানবাধিকার বিষয়ক বেসরকারী উন্নয়ন সংস্থা রাইটস্ যশোর এর যৌথ আয়োজনে মানব পাচার ও নিরাপদ অভিবাসন শীর্ষক ওয়ার্কশপ ২৮ সেপ্টেম্বর,২০১৯ এইউডব্লিও কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় । ইউনিভার্সিটি শিক্ষার্থী রুহিনী সুমিত ও মারিয়া সিকান্দরীর পরিচালনায় ওয়ার্কশপের শুভ উদ্ধোধন ঘোষনা করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর নির্মলা রাও । প্রফেসর নির্মলা রাও বলেন ঃ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন উচ্চ শিক্ষার একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অর্থনীতি ,স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়ন অংশগ্রহনের পাশাপাশি মানব পাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে যাতে তারা বিষয়গুলি দক্ষতার সাথে মোকাবেলা করতে পারে এবং মানব পাচার ও নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন করতে পারে । এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর সহকারী অধ্যাপক ও ডেভেলপম্যান্ট স্টাডিজ বিভােেগর কোঅর্ডিনেটর ড.সেলিম রেজার তত্তাবধানে প্রশিক্ষিত ও গবেষনায় অংশগ্রহনকারী শিক্ষার্থী যথাক্রমে সৈয়দা রিয়্যান আজিম, সাদিকা জামান, ফারাহনাজ ওয়ালিজাদা, লিমা আবিদ, মেহেজাবিন তুবা,মোছাম্মৎ ওয়াহিদা নাহিদ,নুরশাদ শাহরিন আলী, মানব পাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ক বিভিন্ন বিষয় সমূহ তোলে ধরেন । রাইটস্ যশোর এর ডিরেক্টর- প্রোগ্রাম এস.এম তোফাজ্জল হোসাইন এবং প্রোগ্রাম ম্যানেজার এস.এম আজহারুল ইসলাম রাইটস্ যশোর সম্পর্কে প্রেজেন্টেশান মানব পাচারের ঝুকি ও ভয়াবহতা এবং মানব পাচার এ এশিয়ার অবস্থান এবং প্রতিরোধে কার্যক্রমের সমস্যা ও চ্যালেঞ্জ সবার সামনে উপস্থাপন করেন । ইউএসএইড এর অফিস অব ডেমোক্রেসী এন্ড গর্ভনেন্স এর হিউম্যান রাইটস এন্ড রুল অফ ল এর টীম লিড হাবিবা আক্তার মানব পাচার প্রতিরোধে তাদের কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন । ব্র্যাকের প্রোগ্রাম হেড অফ মাইগ্রেশন শরিফুল ইসলাম মানব পাচারে ক্ষতিগ্রস্থ ভিকটিম ব্যাক্তিদের সামাজিকি করনের বিভিন্ন বিষয় সমূহ তোলে ধরেন । এরপর শিক্ষার্থীদের সমন্বয়ে বিভিন্ন কেস স্টাডি উপস্থাপন হয় । ধন্যবাদ বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান রেজিষ্ট্রার ড.ডেভ ডোল্যান্ড । ওয়ার্কশপে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উইমেন চেম্বার এন্ড কমার্স এর প্রাক্তন প্রেসিডেন্ট মিসেস মনওয়ারা হাকিম আলী,ডিরেক্টর এডমিশন রেহানা খান,ডিরেক্টর মার্কেটিং এন্ড রিক্রুইটম্যান্ট সুমন চ্যাটার্জী, প্রফেসর ড. মইনুল ইসলাম,কারিতাসের রিজিওনাল ডিরেক্টর জেমস গোমেজ, এছাড়া ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও স্টুডেন্ট গর্ভনমেন্ট এর প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। ওয়ার্কশপ সমন্বয়ক হিসেবে তত্বাবধায়ন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর সহকারী অধ্যাপক ও ডেভেলপম্যান্ট স্টাডিজ বিভােেগর কোঅর্ডিনেটর ড.সেলিম রেজা এবং ম্যানেজার ইভেন্টস এন্ড লজিস্টিকস্ তপু চৌধুরী।
মানবপাচার প্রতিরোধে ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করনে সকলকে যথাযথ ভূমিকা পালন করতে হবে ঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর নির্মলা রাও



