আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ.ডব্লিউ) এ ক্লিফটন গ্রুপে কর্মরত পাঁচ জন গার্মেন্টস শ্রমিকের উচ্চ শিক্ষার ধার উন্মোচিত হলো । প্রতিবছর “পাথ ওয়েজ ফর প্রমিজ ” স্কলারশিপের আওতায় তারা ও সুযোগ পাবে ।এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন তাদের পড়াশুনার সময়কালের জন্য টিউশন ফি, বই, আবাসন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, খাবার এবং অন্যান্য প্রাথমিক প্রয়োজনগুলির জন্য ব্যয় বহন করবে এবং ক্লিফটন গ্রুপ এই মহিলা শ্রমিকদের মাসিক বেতন প্রদান অব্যাহত রাখবে। ক্লিফটন গ্রুপের নারী শ্রমিক যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে নির্বাচিত হবে তারা এই সুযোগ পাবে ।চলতি বছর ২০১৯ সালে ২ জন শ্রমিক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই সুযোগ লাভ করেছে । তারা হলো জান্নাতুল ফেরদৌস ও তানজিনা আক্তার ।
¬ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শ্রমিকরা “পাথ ওয়েজ ফর প্রমিজ” প্রোগ্রামের মাধ্যমে এক বছরের কোর্স সম্পন্ন করবে । যেখানে ইংরেজী,গণিত সহ নানা বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করবে । ২০১৬ সালে চালু হওয়া পোশাক শ্রমিকদের জন্য অনন্য এ কার্যক্রমে ৫০ জনের অধিক শিক্ষার্থী এই কোর্সটি সম্পন্ন করেছে । তার পর সেখানে উত্তীর্ণ হওয়ার পর “একসেস” প্রোগ্রামে প্রবেশ করবে যেখানে ১ বছর শিক্ষার্থীদের গণিত ও ইংরেজীর পাশাপাশি বিজ্ঞান ও অন্যন্য বিষয়ের উপর দক্ষ হিসেবে গড়ে তোলা হবে । এরপরে তারা ৩ বছরের স্নাতক পর্যায় পড়াশোনায় অংশ নেবে। যে সকল শিক্ষার্থীরা সাফল্যের সাথে পড়াশোনা শেষ করবে তাদের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর পক্ষ থেকে ব্যাচেলর ডিগ্রি দেওয়া হবে।
এই উপলক্ষে চট্টগ্রামে ক্লিফটন গ্রুপের হেড অফিসে আজ ৫ ই আগস্ট, ২০১৯ এক সমঝোতা চুক্তি সাক্ষরিত হয় । এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পক্ষে রেজিষ্টার ড.ডেভ ডোল্যান্ড ও ক্লিফটন গ্রপের সিনিয়র ডিরেক্টর ও সিইউও এম.ডি.এম মহিউদ্দিন চৌধুরী নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন । চুক্তি সাক্ষর কালে ক্লিফটন গ্রুপের পক্ষে পরিচালক মিসেস ওয়াহিদা জেসমিন, পরিচালক মোঃ মিনহাজ উদ্দিন চৌধুরী, পরিচালক মিসেস সৈয়দা আলিজা হক, আশুতোষ বিশ্বাস (পরিচালক -মার্চেন্ডাইজিং), এস এম শাহ নেওয়াজ (জিএম – অ্যাডমিন) এস এম রাশেদ, (জিএম -এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট), ওয়াহিদ উল্লাহ (জিএম -অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স), মিসেস নুরুন নাহার বেগম (জিএম-সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), এ এইচ ফারুকী (জিএম -ফ্যাক্টরি),আবদুর রাজ্জাক (জিএম -ফ্যাক্টরি), ইঞ্জিনিয়ার মোঃ জহিরউদ্দিন চৌধুরী, (জিএম -ফ্যাক্টরি), নূর নবী পাটওয়ারী (জিএম -ফ্যাক্টরি), এবং ক্লিফটন গ্রুপ হতে ২০১৯ শিক্ষাবর্ষে সুযোগ প্রাপ্ত দুই নির্বাচিত শিক্ষার্থী তানজিনা আক্তার এবং জান্নাতুল ফেরদৌস ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পক্ষ্যে প্রফেসর রেহানা খান (পরিচালক – এ্যাডমিশন) ,রানিয়া কাসেম( ডিন এফ স্টুডেন্টস), প্রফেসর ড. টিফিনি কোণ, মোহাম্মদ ওবায়দুর রহমান,ম্যানেজার সার্ভিস লার্নিং এবং কমিউনিটি এনগেজমেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্লিফটন গ্রুপ ১৬ টি তৈরি পোশাক শিল্প গ্রুপের মধ্যে অন্যতম,যারা তাদের নারী গার্মেন্টস শ্রমিকদের উচ্চতর শিক্ষার সুযোগ প্রদানের জন্য এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সাথে অংশীদারিত্ব করেছে। চুক্তি সাক্ষর কালে ক্লিফটন গ্রপের সিনিয়র ডিরেক্টর ও সিইউও এম.ডি.এম মহিউদ্দিন চৌধুরী বলেন “ এটার মাধ্যমে একটি নতুন দিগন্ত শুরু হলো । যার মাধ্যমে ক্লিফটন গ্রুপ সরাসরি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সাথে সম্পৃক্ত হলো ” । এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিষ্টার ড.ডেভ ডোল্যান্ড ক্লিফটন গ্রুপকে এ অনন্য কার্যক্রমের অংশীদারিত্ত গ্রহন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।
ক্লিফটন গ্রুপ -এশিয়ান ইউনিভাসিটি ফর উইম্যান চুক্তি সাক্ষরিত



