প্রচ্ছদজাতীয়শিগগিরই চালু হচ্ছে ই-পাসপোর্ট শিগগিরই চালু হচ্ছে ই-পাসপোর্ট আগস্ট ৬, ২০১৯ শেয়ার FacebookTwitterPinterestWhatsApp শিগগিরই চালু হচ্ছে ই-পাসপোর্ট। ই-পাসপোর্ট করতে প্রয়োজনীয় কোনও কাগজপত্র সত্যায়ন করতে হবে না। এমনকি ছবি সংযোজন ও তা সত্যায়ন করারও দরকার নেই। ই-পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা, মেয়াদকাল, বিতরণের ধরন অনুসারে ভ্যাট ছাড়া সর্বনিম্ন ৩ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরিপত্রটি প্রকাশ করা হয়। তবে ই-পাসপোর্ট কবে নাগাদ আসবে সে তারিখ এখনও ঘোষণা করা হয়নি। পাসপোর্ট অধিদফতর সূত্রে জানা গেছে, আগামী ৮ আগস্ট প্রধানমন্ত্রী দেশে ফিরলেই ই-পাসপোর্টের উদ্বোধনের তারিখে ঘোষণা করা হবে। তবে আশা করা যায় ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার পর পর উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে। মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মুনিম হাসান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী ই-পাসপোর্টের সাধারণ ফি ৩৫০০ টাকা, জরুরি ফি ৫৫০০ টাকা ও অতীব জরুরি ফি ৭৫০০ টাকা এবং ১০ বছর মেয়াদী সাধারণ ফি ৫০০০ টাকা, জরুরি ফি ৭০০০ টাকা ও অতীব জরুরি ফি ৯০০০ টাকা। এছাড়া বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ফি ৫৫০০ টাকা, জরুরি ফি ৭৫০০ টাকা ও অতীব জরুরি ফি ১০ হাজার ৫০০ টাকা এবং ১০ বছর মেয়াদী সাধারণ ফি ৭০০০ টাকা, জরুরি ফি ৯০০০ টাকা ও অতীব জরুরি ফি ১২০০০ টাকা। নতুন পাসপোর্টের ক্ষেত্রে অতীব জরুরিতে ৩ দিনে, জরুরিতে ৭ দিনে ও সাধারণ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ২১ দিনে পাসপোর্ট পাওয়া যাবে। তবে পুরনো অথবা মেয়দোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করার ক্ষেত্রে অতীব জরুরি পাসপোর্ট ২ দিনে, জরুরি পাসপোর্ট ৩ দিনে ও সাধারণ পাসপোর্ট ৭ দিনের মধ্যে দেওয়া হবে। পরিপত্র অনুযায়ী, ই-পাসপোর্টের আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন সনদ (বিআরসি) অনুযায়ী পূরণ করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী, যার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। শেয়ার FacebookTwitterPinterestWhatsApp আগেক্লিফটন গ্রুপ -এশিয়ান ইউনিভাসিটি ফর উইম্যান চুক্তি সাক্ষরিতপরেকাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি-ওমর আব্দুল্লাহকে গ্রেফতার আরও পড়ুন জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবর ২৬, ২০২৬ চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা অক্টোবর ২৬, ২০২৬ চার দিনের সরকারি সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী অক্টোবর ২৬, ২০২৬ সর্বশেষ বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা তাদের হাতে গেলে কী করবেন : তাসনিম জারা জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা চার দিনের সরকারি সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিরোধী দলের প্রতি আহ্বান চিফ হুইপের ১ হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ চালু করছে ব্র্যাক ব্যাংক অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের সুযোগ চালু হচ্ছে ১ নভেম্বর থেকে চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী Load more