বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা দিয়ে ভারত- বাংলাদেশ যাতায়াতের সময় ১১ নারী-শিশু ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্যরা। খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল তায়েফ উল হক জানান, সোমবার দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা দিয়ে ভারত- বাংলাদেশ যাতায়াতের সময় ১১ নারী-শিশু ও পুরুষকে আটক করেছে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা। এদের মধ্যে আটজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু রয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি(ভারপ্রাপ্ত) কায়ুম জানান, পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা রোববার দুপুরে অবৈধভাবে ভারত- বাংলাদেশ যাতায়াতের অভিযোগে ১১ নারী-শিশু ও পুরুষকে আটক করে থানায় সোপর্দ করেছে।
আটককৃতরা হলো- বাসুদেব বিশ্বাসের ছেলে সমর বিশ্বাস(৪২), সমর বিশ্বাসের স্ত্রী রিংকু(২৮), শিশু কাকলী বিশ্বাস(০৫), রনজিতের ছেলে মানিক(২৫), ওগেন্দ্রনাথের ছেলে রনজিত(৫০), কানাইলালের ছেলে অরুন(৬০), শ্যামল রাহার স্ত্রী হোসনা রাহা(৪৫), দশরতের ছেলে সদানন্দ(৪৪), মনি মোহনের ছেলে প্রশান্ত(৩৮), নিরোধের ছেলে নিতাই(২৯), চৈতন্যের স্ত্রী চুড়ামনি(২৫)।
আটককৃতদের বাড়ি- নড়াইল, গোপালঞ্জ, বাগেরহাট, মাগুরা এবং মাদারীপুর জেলার বিভিন্ন অঞ্চলে। এদেরকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
বেনাপোল সীমান্তে ১১ নারী-শিশু ও পুরুষ আটক



