গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ.ম. রেজাউল করিম, এমপি এর সাথে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন কর্তৃপক্ষের মধ্যে এক সৌজন্য সাক্ষাত ও আলোচনা সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মনিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী মহোদয়ের নিকট বিএইচবিএফসি’র সার্বিক অগ্রগতিসহ ভবিষ্যৎ ভাবনা তুলে ধরা হয়। মন্ত্রী মহোদয়ও তাঁর ভাবনা ও পরিকল্পনা উল্লেখ করে বলেন দেশের আবাসন সমস্যা নিরসনে বিএইচবিএফসি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। জুলাই ২০১৯ মাসে সুবিধাজনক সময়ে বাংলাদেশের গৃহায়ন খাতে বিএইচবিএফসি’র ভবিষ্যত কর্মপরিকলপনা তাঁর নিকট উপস্থাপনের পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি কর্পোরেশনের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদানেরও আশ্বাস প্রদান করেন।




