আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ.ডব্লিউ) এর অফিস অফ স্টুডেন্টস্ এক্টিভিটিস (ওএসএ) এর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো সামার কার্ণিভাল ২০১৯ । আনন্দদায়ক আয়োজন ও পপ ও রক মিউজিকের সূরের মূর্ছনায় সবাই মেতে উঠেছিল এ বিনোদন আনন্দে ।২০ জুন ,২০১৯ বর্ণিল সাজে সেজেছিল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান লেইন ও আঙিনা ।
আয়োজনের মধ্যে ছিল নানা রকম সুস্বাদু খাবারের স্টল যেমন ফুচকা, পপকর্ণ, ঝালমুড়ি, চটপটি ও মোমাস সহ নানা রকম খাবারের আয়োজন। সাথে ছিল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্রীদের হাতের তৈরি বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবারের পসরা । যাহা বিক্রয় করে তারা আরো বেশী আনন্দিত হয়ে ছিল । এছাড়া ও ছিল গেমস বুথ, যেখানে ছাত্রীরা মেতে উঠে ছিল অনন্য এক বিনোদনে এবং ফটো বুথ ,যেখানে ফটো ফ্রেমে নিজেকে আবদ্ধ করার এক মহা আনন্দ । আর চকোলেট তো ছিল সবার জন্য । সর্বোপরি দিনটি ছিল ,এক মহা আনন্দের । যেখানে শিক্ষার্থীরা পড়ালেখার ভার হতে একটু মুক্ত হয়ে মেতে উঠে ছিল মুক্ত বিনোদনে ।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ ডব্লিউ) এর ছাত্রীরা পুরো বছর একাডেমিক ও বিনোদনের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন ও আয়োজনের মাধ্যমে তাদের শিক্ষা জীবন উপভোগ করতে পারে। আর এ সুযোগটি পুরোপুরি প্রদান করে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ ডব্লিউ) কর্তৃপক্ষ । যাতে শিক্ষার্থীরা বিভিন্ন কমিউনিটি ও জাতি গোষ্ঠীর সংস্পর্শতায় এসে নিজেদেরকে ভাল মানসিকতায় তৈরি করতে পারে । পাশাপাশি কোন রকম মানসিক চাপ ছাড়া স্বাস্থ্য সম্মত পরিবেশে নিজেদেরকে পরিচালিত করতে পারে । পুরো অনুষ্ঠানটির আয়োজনে তত্ত্বাবধান করেন এ.ইউ.ডব্লিউ অফিস অফ স্টুডেন্টস্ এক্টিভিটিস এর কোঅর্ডিনেটর রুমানা আকতার ও সহকারী কোঅর্ডিনেটর ফারহিনা হক ।




