বিমান অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সভা ২২ জুন, ২০১৯ শনিবার উত্তরাস্থ একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি জনাব নূরুল ইসলাম হাওলাদার। সভায় ০১-০৪-২০১৬ থেকে ৩১-০৩-২০১৯ পর্যন্ত সময়ের কার্যক্রম নিয়ে অলোচনা হয়। সভায় উল্লেখিত সময়ের প্রতিবেদন উপস্থাপন করেন এসোসিয়েশনের মহাসচিব, জনাব মোঃ জাকির হোসেন এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক জনাব মোঃ আবু তাহের। বিমানের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় উক্ত সময়ের সার্বিক কার্যক্রম ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।



