রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপনানা আয়োজনে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত

নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত

BDRCS PIC-08-05-2019৮ মে বুধবার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নানা আয়োজনে উদ্যাপন করা হয় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। আয়োজনের মধ্য ছিল জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, আলোচনা সভা ও রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রদান, চিত্র প্রর্দশনী, শিশু কিশোর চিত্রাংকন, স্বেচ্ছায় রক্তদান ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ। উল্লেখ্য, এবছর মানব কল্যাণে অবদানের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেনকে রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিশ্বব্যাপী রেড ক্রস আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিয়েই চলতি বছর ‘বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস’ উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে ‘খড়াব’ অর্থাৎ  “ ভালবাসা”। বিশ্বময় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যখন যেখানেই আর্ত আর অসহায় মানুষের প্রয়োজন হয়েছে, সেখানেই এই আন্দোলনের কর্মী ও স্বেচ্ছাসেবকরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং সমগ্র বিশ্ববাসীকে ভালবাসার বন্ধনে আবদ্ধ করেছে।

বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

বুধবার সকাল ৯ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয়  সদর দফতরে  জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এসময় সোসাইটির মাননীয় চেয়ারম্যান, ট্রেজারার, ব্যবস্থাপনা পর্ষদ সদস্যবৃন্দ, মহাসচিব, উপমহাসচিব, আন্তর্জাতিক ফেডারেশন অব রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) ও  আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি), পার্টনার ন্যাশনাল সোসাইটির প্রতিনিধিবৃন্দ এবং সোসাইটির সকলস্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
সকাল ১১ টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে  আলোচনা  সভা, রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রদান, পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা  সভা ও রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান  অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  আইন, বিচার  ও  সংসদ  বিষয়ক  মন্ত্রনালয়ের  মাননীয়  মন্ত্রী  মো: আনিসুল হক, এমপি। বিশেষ  অতিথি হিসেবে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা  ও  ত্রাণ  মন্ত্রনালয়ের  সিনিয়র  সচিব  মো: শাহ্  কামাল। অনুষ্ঠানে  সভাপতিত্ব  করেন  বাংলাদেশ রেড  ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান  জনাব  হাফিজ  আহমদ  মজুমদার, এমপি। বক্তব্যে  রাখেন  সোসাইটির  ভাইস চেয়ারম্যান প্রফেসার ডা: মো: হাবিবে মিল্লাত, এমপি, ট্রেজারার  এ্যাডভোকেট  তৌহিদুর  রহমান, ব্যবস্থাপনা  পর্ষদের  সদস্যবৃন্দ, ইন্টারন্যাশন্যাল  ফেডারেশন  অফ  রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটিজ  এর  বাংলাদেশস্থ  প্রধান  মি: আজমত  উল্লা, ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস  এর বাংলাদেশস্থ প্রধান মি: ইখতিয়ার আস্লানোভ এবং মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য এবছর রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রাপ্ত দেশ বরেণ্য ব্যক্তিত্ব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন। স্বাগত বক্তব্যে রাখেন, সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন। মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় এবছর রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রাপ্ত দেশ বরেণ্য ব্যক্তিত্ব শিক্ষানুরাগী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের  মাননীয় মন্ত্রী  মো: আনিসুল হক, এমপি।
আইন, বিচার ও  সংসদ বিষয়ক  মন্ত্রনালয়ের  মন্ত্রী  মো: আনিসুল হক, এমপি বলেন, রেড  ক্রিসেন্ট  একটি  ভরসার জায়গা। দুর্যোগে জনগনের বন্ধু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।  তিনি বলেন, আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য নিজেকে খুশি করা নয়, অন্যকে খুশি করা  হচ্ছে জীবনের অন্যতম উদ্দেশ্য।
প্রধান অতিথি বলেন, ঘূর্ণিঝড় ফণী’র আঘাত থেকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও জানমাল রক্ষায় নিরলস পরিশ্রম করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপি’র স্বেচ্ছাসেবকরা।
রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে শেখ কবির হোসেন বলেন, আজ আমাকে যে সম্মান দেওয়া হলো এটা শুধু আমার নয়, এ সম্মান রেড ক্রিসেন্ট পরিবারের সকলের। তিনি, রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রাপ্ত অর্থ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শিক্ষা কার্যক্রমে ব্যবহার করার জন্য দিয়ে দেন।
এছাড়াও দেশের ৬৪ জেলায় ৬৮ টি রেড ক্রিসেন্ট ইউনিট বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উদ্যাপন করে।

আরও পড়ুন

সর্বশেষ