শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামের বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

চট্টগ্রামের বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

IMG_20190508_194429৮মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস-২০১৯ বাংলাদেশ রেড সোসাইটি, চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা “মহামতি জ্বীন হেন্রী ডুনান্ট” এর জন্মদিন ব্যাপকভাবে আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় #Love (ভালোবাসা)। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল। শোভাযাত্রাটি আন্দরকিল্লার রেড ক্রিসেন্ট কার্যালয় থেকে বের হয়ে চট্টগ্রাম নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে কাজেম আলী স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে “মহামতি জ্বীন হেন্রী ডুনান্ট” এর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দিন, উদ্ধোধন করেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ.ছালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আবদুল জব্বার, কাজেম আলী স্কুল এন্ড কলেজ এর সভাপতি আলহাজ¦ সাহাব উদ্দিন, অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম.সালাউদ্দিন, মঞ্জুরুল ইসলাম, সৈয়দ আদনান হোসাইন, আনোয়ারুল আজম জেলা ও সিটি ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা আব্দুর রশিদ ও আজরু উদ্দিন সাবদার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান মোহাম্মদ ইসমাঈল হক চৌধুরী ফয়সাল । স ালনায় ছিলেন যুব রেড ক্রিসেন্টের সাংগঠনিক বিভাগের প্রধান রাজীব দে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জ¦ীন হ্যানরী ডুনান্টের জন্মদিন আয়োজনের আজকের এ দিন। মানুষের মধ্যে যে মানবতা তা আমরা অনেকাশে জ¦ীন হ্যানরী ডুনান্টের কাছ থেকে শিখেছি। মানুষ মানুষের জন্য, রেডক্রস রেড ক্রিসেন্ট কার্যক্রম না থাকলে হয়তো আমরা জানতামনা কিভাবে অবহেলিত মানুষের পাশে কিভাবে দাড়ানো যায়। এর মাধ্যমে মানুষের প্রতি মানুষের দ্বায়বদ্ধতা জানা সম্ভব হয়েছে। আপনারা যে মানবতার ব্রত নিয়ে রেড ক্রিসেন্ট পরিচালনা করেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তিনি মানবতার এ পথে সকলকে তথা আত্মীয় ও সহপাঠী বন্ধুদের এগিয়ে এসে জীন হেনরী ডুনান্ট এর জীবন হতে আমরা মানুষের জন্য ভাবতে শিখি। তার জন্মের এ মূলবান দিন উদযাপনের চিন্তাতে আজকের এ আয়োজন হয়েছে। মানবসেবায় রেড ক্রিসেন্টের এক দৃষ্টান্ত স্খাপন করেছেন
২০১৮-২০১৯ শ্রেষ্ঠ কলেজ ইউনিট নির্বাচিত হয় চট্টগ্রাম কলেজ এবং শ্রেষ্ঠ স্কুল ইউনিট নির্বাচিত হয় নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়। রক্তাদান কর্মসূচিতে ১ম চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, ২য় সরকারি মহসিন কলেজ, ৩য় সরকারি সিটি কলেজ । শান্তি র‌্যালিতে স্কুল পর্যায়ে ১ম বাগমনিরাম সি.ক.উচ্চ বিদ্যালয়, ২য় প্রেসিডেন্সিয়াল স্কুল , ৩য় পাথরঘাটা উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ১ম সরকারি কর্মাস কলেজ, ২য় চসিক কায়সার-নিলুফার কলেজ, ৩য় স্থান চট্টগ্রাম কলেজ অধীকারীদের পুরষ্কার প্রদান করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ