রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রিজিয়নাল পাবলিক হেলথ্ ইন ইমারজেন্সি বিষয়ক প্রশিক্ষণ...

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রিজিয়নাল পাবলিক হেলথ্ ইন ইমারজেন্সি বিষয়ক প্রশিক্ষণ শুরু

BDRCS PICবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের উদ্যোগে Regional Public Health in Emergencies (রিজিয়নাল পাবলিক হেলথ্ ইন ইমারজেন্সি) বিষয়ক ৬ দিনব্যাপী এক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে জাপান, কানাডা, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নেপাল, মায়ানমার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইএফআরসি’র প্রতিনিধিসহ সর্বমোট ২৭ জন অংশগ্রহণ করেছে। আগামী ০৩ মে শুক্রবার সমাপ্ত হবে আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণ।

আজ রবিবার সকাল ১০ টায় হোটেল লেক কাসল কনফারেন্স রুমে অনুষ্ঠিত ট্রেনিং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান জনাব হাফিজ আহমদ মজুমদার, এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্য মিজ রেহেনা আশিকুর রহমান, মি: ইখতিয়ার আস্লানোভ, হেড অব ডেলিগেশন, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস (আইসিআরসি), বাংলাদেশ, মি: আজমত উল্লা , ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) বাংলাদেশ প্রধান, বাংলাদেশ রেড ক্রিসন্ট সোসাইটির মহাসচিব জনাব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন ও উপ-মহাসচিব জনাব মো: রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের দায়িত্বরত পরিচালক জনাব নাজমুল আযম খান।

অনুষ্ঠানের প্রধান অতিথি সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান। স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে কাজ করে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে সোসাইটির বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নে তা কাজে লাগাতে হবে। তিনি বলেন, আমাদের রয়েছে অসংখ্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, যা অন্যদের নেয়। তারাই আমাদের এগিয়ে যাওয়ার মুল শক্তি হিসাবে কাজ করবে।

আরও পড়ুন

সর্বশেষ