রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়২২ অক্টোবর রামপালে বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

২২ অক্টোবর রামপালে বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতায় লংমার্চ চলছে। এমন একটি অবস্থায় প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বললেন, আগামী ২২ অক্টোবর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তবে প্রধানমন্ত্রী এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কি-না তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।  বুধবার বিকেলে বিদ্যুৎভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

 ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে গত ২১ এপ্রিল ভারতের সঙ্গে তিনটি চুক্তিতে সই করে বাংলাদেশ সরকার।  তবে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে আসছেন পরিবেশবিদ, বিশেষজ্ঞ ও রামপালের স্থানীয় বাসিন্দারা।

 এ প্রকল্প বাতিলের দাবিতে মঙ্গলবার রাজধানী থেকে সুন্দরবন অভিমুখে লংমার্চ শুরু করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এই লংমার্চ এখন সুন্দরবনের পথে।

অবশ্য সরকারের পক্ষ থেকে শুরু থেকেই বলা হচ্ছে, পরিবেশ দূষণ ও প্রতিবেশ যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সর্তক থেকেই রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

 সংবাদ সম্মেলনে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘বাংলাদেশের জনগণ বিদ্যুৎ চায়। সাধারণ মানুষ যা চায় সেদিকে আমরা দৃষ্টি নিবদ্ধ করেছি।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘২২ অক্টোবর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। ওইদিন আপনারা আসবেন।’

লংমার্চ ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আবেগ দিয়ে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এটা বুঝতে হবে। তাদের সমালোচনা তথ্যভিত্তিক নয়, প্রযুক্তিভত্তিক নয়। আমরা ইমোশনের উপর ভিত্তি না করে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন

সর্বশেষ