রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মাহমুদুর রহমানের বিচার শুরু ২০ অক্টোবর

মাহমুদুর রহমানের বিচার শুরু ২০ অক্টোবর

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

সম্পদের হিসাব দাখিল না করার মামলায় আগামী ২০ অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিচার শুরু হতে যাচ্ছে। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. মোতাহার হোসেন বুধবার এই নির্দেশ দেন। ২০১০ সালের ১৩ জুন রাজধানীর গুলশান থানায় দায়ের করা এ মামলায় ওই বছরের ১৫ জুন মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিট হওয়ার পর মাহমুদুর রহমানের পক্ষে হাইকোর্টে মামলাটি বাতিলের জন্য আবেদন করলে হাইকোর্ট বিচারিক আদালতের কার্যক্রম স্থগিত করেন। প্রায় আড়াই বছর হাইকোর্টের আদেশে বিচারিক আদালতের কার্যক্রম স্থগিত থাকার পর সম্প্রতি হাইকোর্ট স্থগিতাদেশ প্রত্যাহার করেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এ জ্বালানি উপদেষ্টার বিরুদ্ধে ২০১০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ৬২টিরও বেশি মামলা হয়েছে। এর মধ্যে ৫২টি মামলা মানহানির। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহসহ নানা অভিযোগে গত ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়। ওই দিনই তিনটি মামলায় তার ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন

সর্বশেষ