রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়হেফাজতের কর্মসূচী পালন করতে দেয়নি পুলিশ

হেফাজতের কর্মসূচী পালন করতে দেয়নি পুলিশ

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

রাজধানীতে হেফাজতের পূর্বঘোষিত কর্মসূচী পালন করতে দেয়নি পুলিশ। দলের কর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বুধবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয়ার পূর্বঘোষিত কর্মসূচি ছিলো। সে অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জড়ো হতে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দেয় ও এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

পরে হেফাজতের নেতা-কর্মীরা গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে আবার জড়ো হবার চেষ্টা করলে পুলিশ আবারো লাঠিচার্জ করে এবং সেখান থেকেও তাদের হটিয়ে দেয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ