বেসরকারি ব্যাংক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর ভাইস চেয়ারম্যান হিসেবে পরবর্তী মেয়াদের জন্য র্নির্বাচিত হয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি।
২৭ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে বিএবি কার্যালয়ে সংগঠনের ১৯৬তম নির্বাহী কমিটির সভায় উপস্থিত সব সদস্য স্বতস্ফূর্তভাবে আনিসুজ্জামান চৌধুরী রনিকে বিএবি’র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন।
আগামী দুই বছর (২০১৯-২১) এ দায়িত্ব পালন করবেন আনিসুজ্জামান চৌধুরী।
চেয়ারম্যান হিসেবে পরবর্তী মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।




