পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সর্বত্র বাস্তবায়িত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে স্বাধীনতা বিরোধী চক্র এদেশকে আবারো পাকিস্তানে পরিণত করবে। তাই দেশে চলমান উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি গরীব, বিধবা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা সহ জনকল্যাণমূলক সকল সুযোগ সুবিধা অব্যাহত রাখার স্বার্থে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তিনি সারাদেশের ন্যায় পটিয়ায় বিগত দুই মেয়াদে তারই নেতৃত্বে পরিচালিত ২ হাজার কোটি টাকার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, পটিয়াকে মডেল জনপদে পরিণত করতে নৌকার বিকল্প নেই। তিনি শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারের মাধ্যমে সাধারণ জনগণকে নৌকা প্রতিককে বিজয়ের জন্য উদ্ধুদ্ধ করার লক্ষ্যে নেতাকর্মীদের মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। তিনি আরো বলেন, খালেদা জিয়া এতিমের টাকা লুট করে জেলে। আর তার ছেলে হাওয়া ভবন থেকে লুটপাট চালিয়ে দেশান্তরী হয়ে আছে।
তাদের কৃতকর্মের জন্য দেশের প্রচলিত আইনে বিচার হয়েছে। যথাসময়ে তাদেরকে আইনের হাতে সৌপর্দ করা হবে। তাই এদেশকে দুর্নীতিমুক্ত ও মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি আজ পটিয়ার ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি সন্তোষ কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও জাহাঙ্গীর চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমেদ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, এম. এজাজ চৌধুরী, মাজেদা বেগম শিরু, ইউপি চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন, সাবেক চেয়ারম্যান হাজী জাফর আহমদ, প্রবীণ আ’লীগ নেতা মৃণাল কান্তি বড়ুয়া, আলহাজ্ব আবুল বশর, আবুল কাশেম, উত্তম মেম্বার, মুজিবুল হক চৌধুরী নবাব, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এ রহিম, আবু ছালেহ মো. শাহরিয়ার, ইউসুফ নবী টিপু, রবিউল হোসেন রুবেল, প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবু তালেব, কাজী জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক, কোরবান আলী, আবু তৈয়ব সোহেল, নাজমুল সাকের সিদ্দিকী, সাজ্জাতুল বশর, যুবলীগ নেতা শওকত হোসেন রাসেল, মো. নাজিম, ওয়াসিম, মিজানুর রহমান, মো. ইব্রাহিম, হাসান, ইকবাল মিটু, মো. আলী, পিবলু শীল, তাপস দে, সুমন দে, কৃষ্ণ দে, আরমান, ইলিয়াছ, জাহাঙ্গীর আলম মেম্বার প্রমুখ।




