বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, চিটাগং ডেইলী সম্পাদক ও এশিয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ এয়াকুব এর পিতা আলহাজ্ব আবু তাহের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওইন্নাইলাহির রাজেউন)। বৃহস্পতিবার জোহরের নামাজের পর মধ্য মোহরা জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম ও চট্টগ্রামের দামপাড়াস্থ জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বনপার শোক প্রকাশ : বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ এয়াকুব এর পিতা আলহাজ্ব আবু তাহেরের মৃত্যুতে বনপা কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুল আলম স্বপন, সাধারণ সম্পাদক রোকমনুর জামান রনি, যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন আশরাফ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সমাজ কল্যান সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, বনপা চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক কামরুল হুদা, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমানসহ চট্টহ্রাস জেলা কমিটির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব : বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ এয়াকুব এর পিতা আলহাজ্ব আবু তাহেরের মৃত্যুতে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব সভাপতি গোলাম আকবর চৌধুরী সহ কমিটির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।




