মহানগরীর আবাসিক হোটেল মালিকদের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বিকাল ৩টায় দামপাড়া পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় পুলিশ কমিশনার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোন জঙ্গি সংগঠন যাতে চট্টগ্রাম মহানগরীর আবাসিক হোটেল অবস্থান করতে না পারে সে বিষয়ে হোটেল মালিকদের সজাগ থাকতে হবে। এছাড়া হোটেলে মদ, জুয়া, দেহ ব্যবসাসহ সব ধরনের অনৈতিক ও অবৈধ কার্যক্রম হতে বিরত থাকার থাকতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ চট্টগ্রাম মহানগরীর আবাসিক হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ।




